হিমালয়-অভিযান
তাহাদের অপরিচ্ছন্নতার দরুন সাজা পাইতে হয়। সেংরাল, দ্রিফাংরা, গ্যালদেন্, গোম্পা প্রভৃতি মঠের লামারা যে কয়দিন সহরে বাস করেন, সে কয়দিন রাজসরকারের অর্থে কিংবা ধনীব্যক্তিদের অর্থ ব্যয়ে তাঁহাদের সব ব্যয় নির্ব্বাহ হয়।
নববর্ষের উৎসব
নববর্ষের দ্বিতীয় দিবসেও এক প্রকার খেলা প্রদর্শিত হয়। তাহার পনেরো দিন পরে, চিয়াঙ্গা চিঙ্গোপো চিয়াপো নামে একটি উৎসব সম্পন্ন হইয়া থাকে।
পরের মাসে আর একটি উৎসব হয়। সেই উৎসবের নাম চোংজু সৈওয়াং। এ-সময়ে লামা গ্রাম হইতে একজন তিব্বতীয়কে ডাকিয়া পাঠান। তাহার মুখের একদিকে কালো অপর দিকে সাদা রং মাখানো হয় যেমন আমাদের দেশে চূণ-কালি মাখানোর কথা শুনা যায়। এইরূপ সাদা-কালো রং মাখাইয়া পরে তাহাকে চামড়ার একটা জামা পরানো হয়। তারপর তাকে সহর হইতে স্যামেই নামে একটি গ্রামে পাঠান হয়। এই স্যামেই বা সেতাং নামক স্থানে তাঁহার প্রায় এক বৎসর থাকিতে হয়। সেখানকার একটি গোম্পায় তাহার সাতদিন বাস করিবার রীতি। সেই গোম্পার নাম মৃত্যু-তোরণ। ঐ গোম্পা বা গোম্ফার ভিতর অজগর সাপের
৬৩