বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৷৴৹

more of the great lakes in Central Tibet which the Indian pundit, Nain Sing, discovered in 1874, and which since then had never been seen except by the natives. During my former journey I had dreamt of discovering the source of the Indus, but it was not then my good fortune to reach. The mysterious spot had never been inserted in its proper place on the map of Asia—but it must exist somewhere.” [Trans-Himlaya vol. I. pp. 2-3] অর্থাৎ আমার এই অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল, ১৮৭৩ খ্রীষ্টাব্দে ভারতীয় পণ্ডিত-অভিযানকারী নৈনসিং মধ্যতিব্বতে যে সব হ্রদ আবিষ্কার করিয়াছিলেন সে সকল বৃহত্তম হ্রদের কয়েকটি স্বচক্ষে পর্য্যবেক্ষণ করা। ঐ সব হ্রদ তিব্বতীয়েরা ব্যতীত বিদেশীয় পর্য্যটকদের মধ্যে নৈনসিং ভিন্ন অপর কেহ দেখিতে পারেন নাই। নৈনসিংয়ের শ্রেষ্ঠত্ব ইহা হইতেই উপলব্ধি হইবে। আর সিন্ধু নদের উৎস সন্ধানে মোল্লা আতা মুহম্মদ ভারতীয়দের অসাধারণ গৌরব বৃদ্ধি করিয়াছেন।

 কিন্‌থাপ সম্বন্ধে কাপ্তেন নোয়েল সাহেব বলেন; “One of the most romantic of all these adventures was that of the Pandit Kinthup. He was sent to trace the courses of the great Tibetan river, the Tsanpo and to find out if it was the same streamn as the Brahmaputra which pours into India from the Himalayas through the impenetrable forests of the Abor savages.”

 কিন্‌থাপ ব্রহ্মপুত্রের উৎস সন্ধানে প্রেরিত হইয়াছিলেন। তাঁহার এই অভিযান ছিল বৈচিত্র্যপূর্ণ। তিব্বতীয়দের হস্তে তিনি বন্দী হইয়াছিলেন, সঙ্গী চৈনিক লামা কর্ত্তৃক ক্রীতদাসরূপে বিক্রীত হইয়া-