বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হিমালয়-অভিযান

এবং ঘোড়া, খচ্চর ইত্যাদি বিনা শুল্কে চরাইতে পারে। ট্যাসামের দায়িত্ব বড় কম নয়। যে সকল গোরু ও পণ্যদ্রব্যাদি এই পথে লাশা যাইবে, পথে যাহাতে উহাদের কোনরূপ দুর্ঘটনা না ঘটিতে পারে সে দায়িত্বটা সম্পূর্ণভাবে ইহাদের হস্তে ন্যস্ত রহিয়াছে। আমরা যাযাবর জাতিদের তাঁবুগুলি দেখিলাম। এক অদ্ভুত রকমের চমরী গোরুর কালো রঙের কর্কশ চামড়া দিয়া তাঁবুগুলি ছাওয়া। তবে বৃষ্টি বাদল এবং বরফের আক্রমণ হইতে এইগুলি নিরাপদ। এ সময়ে খুব বরফ পড়িতেছিল— চারিদিকের পাহাড়, পর্ব্বত এবং আমাদের তাঁবুর কাছটা প্রায় এক ফুট গভীর বরফে ঢাকিয়া গিয়াছিল। জ্বালানী কাঠ এবং পশুর খাদ্য পাওয়া দুরূহ হইয়াছিল

 ২২শে সেপ্টেম্বর। আজ আমরা লানিটেসাম হইতে লানি গিরিপথে আসিলাম। চড়াই  / মাইল, কিন্তু বেশ সহজ ছিল। গিরিপথের মধ্যে আমরা যে স্ফুটনাঙ্ক লইয়াছিলাম তাহা হইতে দেখা গেল এই স্থানের উচ্চতা ১৫, ৭৫০ ফিট। লানি গিরিবর্ত্ম অতি সুন্দর। এই পর্ব্বতশ্রেণী পূর্ব্ব দিক হইতে পশ্চিম দিকে চলিয়া গিয়াছে। পূর্ব্ব দিকে চাহিলে যে অপূর্ব্ব প্রাকৃতিক দৃশ্য দেখিতে পাওয়া যায় তাহা চোখে না দেখিলে ভাষায় বুঝাইয়া বলা যাইতে পারে না। অতি দূরে দূরে চিরস্থায়ী শুভ্র-তুষারমণ্ডিত গিরিশৃঙ্গগুলি শোভা পাইতেছে, তাহাদের দণ্ডে দণ্ডে রূপ

৭৪