বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

প্রথম পরিচ্ছেদ

পরিচয়

ষ্টাদশ শতাব্দীর প্রথম পাদে যে গ্রন্থে ভূবনবিখ্যাত বাগ্মী সেরিডানের জীবলীলা শেষ হ‍ইয়াছিল, অষ্টাদশ শতাব্দীর শেষ পাদে সেই গৃহেই সংস্কার-সমিতির অন্যতম সদস্য ফিলিয়াস্ ফগ বাস করিতেন।

 ফগের বিপুল অর্থ ছিল সন্দেহ নাই, কিন্তু কি উপায়ে যে অর্থাগম হইত তাহা কেও বলিতে পারে না। তিনি কোনও চাকুরি করিতেন না, কোনও ব্যবসায়-বাণিজ্যে লিপ্ত ছিলেন না, মহাজনী তেজারতী প্রভৃতি কিছুই তাঁহার ছিল না। সংস্কার-সমিতির সদস্য ভিন্ন তিনি আর কিছুই ছিলেন না। অথচ তাঁহার অর্থেরও অভাব ছিল না।

 ফিলিয়াস্ ফগ মিতভাষী, মিতব্যয়ী ও সংযমী ছিলেন। তিনি যে কৃপণ ছিলেন, এ কথাও কেউ বলিতে পারে না। আবশ্যক বুঝিলেই তিনি হৃষ্টচিত্ত দান করিতেন। বিলাস কাহাকে বলে তাহা ফিলিয়াস্ ফগ