বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ষোড়শ পরিচ্ছেদ

দে দোল্—দে দোল্!

দিনের পরও রেঙ্গুন জাহাজে জিয়েনের সহিত গোয়েন্দার অনেকবার সাক্ষাৎ হইয়াছিল। রকম-সকম দেখিয়া গোয়েন্দা আর তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহের চেষ্টা করিলেন না।

 জিয়েন ভাবিতে লাগিল, ‘আমরাও যেখানে যাই, ফিক্সকেও সেই খানেই দেখিতে পাই। ব্যাপারখানা কি! মিঃ ফিক্স নিশ্চয়ই সংস্কারসমিতির প্রেরিত গুপ্তচর। মিঃ ফগ সত্য সত্যই দেশ ভ্রমণ করছেন কি না, তাই গোপনে দেখে যাচ্ছে।’

 জিয়েনের বড় রাগ হইল। ফিলিয়াস্ ফগের ন্যায় সজ্জনের পশ্চাৎ পশ্চাৎ গুপ্তচর প্রেরণ! সে মনে মনে বলিল, ‘ইহার জন্য সংস্কারসমিতির সঙ্গে বোঝা-পড়া করতে হ’বে।’ পাছে মিঃ ফগ দুঃখিত হন সেই জন্য সে তাঁহার নিকট কিছু প্রকাশ করিল না।

 রেঙ্গুন তাহার নির্দ্দিষ্ট সময়ের ১২ ঘণ্টা পূর্ব্বেই সিঙ্গাপুরে নোঙ্গর করিয়া কয়লা তুলিতে লাগিল। মিঃ ফগ রাণী আউদাকে সঙ্গে লইয়া নগরভ্রমণে বাহির হইলেন।

 গোয়েন্দাও তাঁহাদের পশ্চাদনুসরণ করিলেন। জিয়েন ইহা দেখিল, দেখিয়া হাসিল। বেলা ১১টার সময় সিঙ্গাপুর হইতে জাহাজ ছাড়িল। তখনো হংকং ১৩০০ মাইল দূর। এতদিন পর্য্যন্ত আকাশ বেশ ভালই