ধন্যবাদ।” জিয়েনের ইচ্ছা হইতেছিল সে আড়কাঠিকে বুকে জড়াইয়া ধরে। অকস্মাৎ একজন অপরিচিত লোকের নিকট এইরূপে প্রশংসিত হইবার কোন কারণ বুঝিতে না পারিয়া আড়কাঠি বিস্মিত হইল এবং কারণ অনুসন্ধানের জন্য অপেক্ষা না করিরা শিশ্ দিতে দিতে জাহাজ হইতে নৌকায় অবতরণ করিল। বেলা ১টার সময় রেঙ্গুন-পোত জেটীতে আসিয়া লাগিল।
এবার মিঃ ফগের শুভাদৃষ্ট তাঁহাকে রক্ষা করিল। তিনি যদি কর্ণাটিক জাহাজ ধরিতে না পারিতেন তাহা হইলে পরবর্ত্তী পোতের জন্য তাঁহাকে ৮ দিন অপেক্ষা করিতে হইত! মিঃ ফগ দেখিলেন তাঁহার ২৪ ঘণ্টা বিলম্ব হইয়াছে, কিন্তু সে জন্য বিশেষ কোন ক্ষতির সম্ভাবনা ছিল না। যে জাহাজ ইয়োকোহামা হইতে সান্ ফ্রান্সিস্কো যাতায়াত করিত, হংকংএর জাহাজ না পৌঁছিলে তাহার ছাড়িবার নিয়ম ছিল না। যদিও এই ৩৫ দিনে তিনি ২৪ ঘণ্টা পিছাইয়া পড়িলেন বটে, কিন্তু প্রশান্ত মহাসাগর পার হইতেই সেটুকু সারিয়া লইবার ভরসা করিলেন।
জাাজ জেটীতে লাগিবামাত্রই তিনি রাণী আউদাকে লইয়া হংকংএর একটী পান্থনিবাসে গমন করিলেন এবং তথায় জিয়েনকে তাঁহার পরিচর্য্যায় নিযুক্ত করিয়া স্বরং সার জেম্সেট্জি জিজিভয়ের ভাগিনেয়ের অনুসন্ধানে বহির্গত হইলেন।
আউদার দুরদৃষ্ট! তাঁহার দেখা মিলিল না। তিনি তখন হংকংএ থাকিতেন না। দিনেমার বণিক্দিগের সহিত তাঁহার কারবার অধিক ছিল বলিয়া, দুইবৎসর পূর্ব্বেই চীন হইতে হলাণ্ডে প্রস্থান করিয়াছিলেন। সেইখানেই থাকিতেন।
সংবাদ শুনিয়া রাণী আউদার বাক্যস্ফুর্ত্তি হইল না। তিনি কপোলদেশে হস্ত বিন্যস্ত করিয়া চিন্তামগ্ন হইলেন। তাঁহার বদনমণ্ডল পাণ্ডুর