বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অষ্টাদশ পরিচ্ছেদ

তঙ্কাদিরি

দিকে যখন এইরূপে মিঃ ফগের ভবিষ্যৎ আকাশ ঘনঘটাচ্ছন্ন হইতেছিল, তখন তিনি নিশ্চিন্ত চিত্তে রাণী আউদাকে সঙ্গে লইয়া বাজারে বাহির হইয়াছিলেন। রমণীর নিত্য আবশ্যক দ্রব্যসম্ভার সঙ্গে না থাকিলে রমণী পথ চলিতে পারে না। তাই মিঃ ফগ আউদার সনির্ব্বন্ধ নিষেধ সত্ত্বেও তাঁহার জন্য কতকগুলি অত্যাবশ্যক দ্রবাদি ক্রয় করিতেছিলেন।

 পান্থনিবাসে প্রত্যাবর্ত্তন করিয়া ফিলিয়াস্ ফগ আহার করিলেন এবং আহারান্তে সচিত্র “লণ্ডন নিউজ” এবং “টাইমস্‌” পাঠে মনোনিবেশ করিলেন। যাহাকিছু ঘটিলেই বিস্মিত হইবার লোক হইলে, মিঃ ফগ দেখিতেই পাইতেন যে তাঁহার ভৃতা তখনো ফিরিয়া আসে নাই।

 প্রভাতে যখন তিনি জিয়েনকে ডাকিলেন তখনো তাহার কোন সাড়া পাওয়া গেল না। ফগ তখনই প্রথম শুনিলন যে, পূর্ব্বরাত্রেও সে আসে নাই। তিনি বিনা বাক্যব্যয়ে জিনিষপত্র গুছাইয়া লইলেন এবং কর্ণাটিক জাহাজে যাইবার জন্য রাণী আউদাকে সঙ্গে করিয়া শিবিকা আরোহণে যাত্রা করিনে। জেটীতে উপস্থিত হইয়া শুনিলেন পূর্ব্বদিন সন্ধ্যার সময় জাহাজ ছাড়িয়া গিয়াছে। রাণী আউদার দিকে চাহিয়া তখন মিঃ ফগ কেবল কহিলেন, “তার জন্য ভাববেন না! পথে-ঘাটে চলতে গেলে এ সব গোলযোগ একটা হয়েই থাকে!”