বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১২
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

নৃত্য করিতেছে। নৌকার বাইচে তঙ্কাদিরিই ইতিপূর্ব্বে অনেক পুরস্কার পাইয়াছিল। বুন্‌স্‌বির অধীনে আরো ৪ জন মাল্লা ছিল। বুন্‌স্‌বি বেশ দৃঢ়কায়,উৎসাহী এবং দক্ষ মাঝি! তঙ্কাদিরি তাহার গৌরবের কারণ ছিল।

 মিঃ ফগ ও রাণী আউদা জিনিষপত্র লইয়া নৌকায় উঠিলেন। ফিক্স গোয়েন্দা ইতিপূর্ব্বেই আসিয়াছিলেন। তাঁহাকে দেখিয়া ফগ কহিলেন। “আমি বড় দুঃখিত হচ্ছি যে এ নৌকায় আপনার থাকার ভাল বন্দোবস্ত করতে পারছিনে। কোন রকম করে’ এর মধ্যেই কাটাতে হ’বে।”

 গোয়েন্দা মনে মনে বড়ই লজ্জিত হইলেন। দস্যুর আতিথ্য গ্রহণ করিয়া নিজেকে বড়ই খাটো বলিয়া মনে করিতে লাগিলেন। আপন মনে বলিলেন, “লোকটা দস্যুই হোক্, আর ফগই হোক, কিন্তু একান্ত বিনয়ী ও ভদ্র।” প্রতিমুহূর্ত্তেই তাঁহার আশঙ্কা ইতে লাগিল যদি হঠাৎ জিয়েন আসিয়া উপস্থিত হয়, তবেই ত সকল ভূর ভাঙ্গিয়া যাইবে!

 গোয়েন্দার অদৃষ্ট সুপ্রসন্ন ছিল। বুন্‌স্‌বি তাহার তঙ্কাদিরির পাল তুলিয়া দিল। বাতাসে পাল ফুলিয়া উঠিল। দেখিতে দেখিতে তঙ্কাদিরি বন্দর ছাড়িয়া তীরের ন্যায় ছুটিতে লাগিল।