বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ঊনবিংশ পরিচ্ছেদ—গুড়ুম্ গুড়ুম্ বুম্
১১৫

 ফিক্স গোয়েন্দা চতুর্দ্দিকের অবস্থা দেখিয়া ভাবিতে লাগিলেন, “কেন আসিলাম।” আউদা যদিও একান্ত ভীতা হইয়াছিলেন, কিন্তু ফিলিয়াস্ ফগের দিকে চাহিয়া সাহস সঞ্চয় করিতে লাগিলেন। মিঃ ফগ ভাবিতেছিলেন, “এমন না হ’লে, নৌকা বেগে যাইবে কিরূপে!”

 এতক্ষণ ঝড়ের বেগ উত্তর দিকে ছিল, সন্ধ্যাসমাগমে উত্তর-পশ্চিম হইল। নিশাকালে সেই প্রবল ঝড় এত প্রবল হইল যে, বুন্‌স্‌বি অন্য নাবিকদিগের সহিত পরামর্শ করিয়া মিঃ ফগকে কহিল, “আমার বোধ হয় নিকটবর্ত্তী কোন বন্দরের দিকে যাওয়া উচিত। নতুবা বিপদ্ ঘটিবে।”

 “আমারও তাই ভাল বলে’ বোধ হচ্ছে।”

 “উত্তম। কোন্ বন্দরে যাওয়া যাবে হুজুর?”

 “আমি ত শুধু একটাই চিনি।”

 “সেটা কোথায় হুজুর?”

 “সাংঘাই!”

 উত্তর শুনিয়া মাঝি বুন্‌স্‌বি কিছুক্ষণ স্তম্ভিত ভাবে অপেক্ষা করিল, তাহার পর বলিল, “তাই হবে। আমরা সাংঘাই বন্দরেই যাব।”

 তঙ্কাদিরি যেমন যাইতেছিল, তেমনি চলিল। রাত্রি যত অধিক হইতে লাগিল, তুফান ততই বাড়িতে আরম্ভ করিল। এমন দুর্য্যোগ বুঝি কেহ আর কখনো দেখে নাই। এমন বিকট জলভঙ্গরব, তরঙ্গের এমন ভীষণ পৈশাচিক নৃত্য, সাগরের এমন প্রলয়কারী রূপ বুঝি কেহ কখনো আর দেখে নাই! উন্মত্ত পবনের এমন বিকট হা হা ধ্বনি বুঝি কেহ কখনো আর শোনে নাই! তঙ্কাদিরি যে কেন নিমজ্জিত হইল না ইহাই বিস্ময়ের বিষয়।

 তঙ্কাদিরি দুইবার ডুবিতে ডুবিতে বাঁচিয়া গেল বটে, কিন্তু উহার ছাদ প্রভৃতি সমস্তই উড়িয়া গেল! প্রভাতে বাতাসের বেগ কথঞ্চিৎ কমিল,