বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ঊনবিংশ পরিচ্ছেদ—গুড়ুম্ গুড়ুম্ বুম্
১১৭

এ তবে কোন্ জাহাজ বন্দর ছাড়িল! জাহাজ দেখিয়াই বুন্‌স্‌বি চিনিল উহা আমেরিকাযাত্রী জাহাজ! সে রোষে ও ক্ষোভে বলিয়া উঠিল, “জাহাজ অতল জলে ডুবিয়া যাক্।”

 মিঃ ফগ নিতান্ত শান্তভাবে কহিলেন, “জাহাজকে ডাক।”

 কুয়াসার মধ্যে সঙ্কেত করিবার জন্য তঙ্কাদিরির মুখের উপর একটী ক্ষুদ্র পিত্তলকামান সংযুক্ত ছিল। বুন্‌স্‌বি ক্ষিপ্রহস্তে বারুদ ঢালিয়া কামানের নল পূর্ণ করিল। সে তৎক্ষণাৎ বারুদে অগ্নিসংযোগ করিতে যাইতেছিল, তাহাকে বাধা দিয়া মিঃ ফগ কহিলেন “আগে বিপদ্‌জ্ঞাপক নিশান তোল।”

 মাস্তুলের অর্দ্ধপথে সাঙ্কেতিক পতাকা উড়িল।

 মিঃ ফগ কহিলেন, “এইবার আগুন দাও।” গুড় গুড় গুড়ম্—বুম্! তঙ্কাদিরির ক্ষুদ্র কামান সেই জলরাশি কম্পিত করিয়া ডাকিয়া উঠিল গুড়ুম্ বুম্!