বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩০
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

রুষ্ট হইয়া দাঁড়াইয়াছিলেন। জগন্নাথের রথ অকালে ভাঙ্গিয়া দিবার জন্য তিনি জিয়েনকে আবদ্ধ করিয়া তাহার নিকট ক্ষতিপূরণ চাহিলেন। মিঃ ফগ দ্বিরুক্তি না করিয়া এক তাড়া নোট বাটুল্‌কারের সম্মুখে নিক্ষেপ করিলেন এবং অবিলম্বে সে স্থান ত্যাগ করিয়া আমেরিকাযাত্রী ডাকজাহাজ ‘জেনেরাল গ্রাণ্টে’ যাইয়া উঠিলেন।