বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৮
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

 গোয়েন্দা ফিক্স ব্যাপার দেখিয়া অনুমান করিলেন, এ নিশ্চয়ই কোনো রাজনৈতিক সভা। তাই তিনি কহিলেন, “আসুন, আমরা সরে পড়ি। এখানে দাঁড়ালে হয় ত একটা বিপদ্ ঘটিতে পারে।”

 মিঃ ফগ সম্মত হইলেন। তিনিও কহিলেন, “রাজনৈতিক হিসাবে আঘাত করিলেও লাগে। চলুন সরাই যাক্।

 তখন অন্যদিকে যাইবার আর উপায় ছিল না। তাঁহারা মটোগুমারি স্ট্রীটের প্রান্ত সীমায় অবস্থিত একটী মঞ্চের কতকগুলি সোপানশ্রেণী আরোহণ করিয়া অপেক্ষা করিতে লাগিলেন। তাঁহাদিগের সম্মুখেই আর একটী প্রকাণ্ড মঞ্চ ছিল। সেই জনসঙ্ঘ তখন মঞ্চের দিকে অগ্রসর হইতেছিল। মিঃ ফগ ভাবিলেন, হয় ত আমেরিকার জাতীয় অধিবেশনের সভাপতি নিযুক্ত হইবেন, কিম্বা কোন প্রাদেশিক শাসনকর্ত্তা মনোনীত হইবেন—এ সভা সেই জন্যই আদ্ভুত হইয়া থাকিবে।

 কোলাহল বাডিয়া উঠল। মুষ্টি বন্ধ সহস্র বাহু উর্দ্ধে উৎক্ষিপ্ত হইল, যেন সকলে হস্ত উত্তোলনপূর্ব্বক মনোনয়নে সম্মতি জ্ঞাপন করিতেছিল। সেই জন-সমুদ্র দুলিতে লাগিল—কাঁপিতে লাগিল। পতাকাগুলি ঊর্দ্ধে উঠিবামাত্র লোকে উহা ছিন্ন করিয়া সহস্র খণ্ড করিতে লাগিল! কত টুপী পদস্পর্শে বিচূর্ণিত হইয়া গেল!

 ফিক্স কহিলেন, “এ নিশ্চয়ই রাজনৈতিক সভা, নহিলে এমন হয় না!”

 “তা’ হ’তেও পারে।”

 “আমার বোধ হয় অনারেবল মিঃ কামের্‌ফিল্ড এবং অনারেবল মিঃ মডিবয় এখানেই আছেন।”

 দেখিতে দেখিতে গণ্ডগোল কোলাহল গর্জ্জন অতিমাত্রায় বৃদ্ধি পাইল। সেই বিশাল জনস্রোতঃ ভীষণ চঞ্চল হইল। সবলে নিক্ষিপ্ত বুট্ এবং