কর্ম্মচারীর বন্দোবস্ত ছিল। তাহারা রাত্রি ৮টার সময় শয্যা খুলিয়া দিত এবং প্রভাতে বন্ধ করিয়া রাখিত!
সময় মত সেই কর্ম্মচারী আসিয়া শয্যা বাহির করিয়া দিল। যাত্রিগণ একে একে শয়ন করিলেন। কালিফোর্নিয়ার স্বর্ণ-ভূমির উপর দিয়া ট্রেণ তখন হু হু করিয়া চলিতেছিল।