বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ—সিয়োক্স দস্যু
১৫৫

অনুপযুক্ত ছিল না। ফিলিয়াস্ ফগ এবং কর্ণেল প্রক্টর গাড়ীর মধ্যে প্রবেশ করিলেন। উভয়ের নিকটেই ছয়নালা রিভল্‌ভার ছিল। গাড়ীর দ্বার বন্ধ করিয়া তাঁহাদিগের সহযোগিগণ অন্যত্র অপেক্ষা করিতে লাগিলেন। এঞ্জিনের বাঁশী শুনিলেই যুদ্ধ আরম্ভ হইবে এবং দুই মিনিট পর্য্যন্ত চলিবে এইরূপ বন্দোবস্ত হইল।

 এত সহজে এবং এত সত্বর সকল বন্দোবস্ত হইয়া গেল যে জিয়েন এবং ফিক্স গোয়েন্দা নির্ব্বাক্ হইয়া গেলেন।

 এঞ্জিনের বংশীধ্বনি শুনিবার জন্য সকলেই অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া অপেক্ষা করিতে লাগিল। এমন সময় চতুর্দ্দিকে ভীষণ গণ্ডগোল আরম্ভ হইল। সেই কোলাহলের মধ্যে ট্রেনের নানা স্থান হইতে বন্দুকের শব্দও শ্রুতিগোচর হইতেছিল। যাত্রিগণ গাড়ীর মধো চীৎকার করিতে লাগিল। চারিদিক্‌ হইতে আর্তনাদ শ্রুত হইতে লাগিল।

 কর্ণেল প্রক্টর এবং মিং ফগ বিভলভার হস্তে ত্বরিতপদে সাহায্যার্থে অগ্রসর হইলেন এবং যেখানে গোলযোগ সর্ব্বাপেক্ষা অধিক সেই দিকে ধাবিত হইলেন।

 লুণ্ঠনকারী দুর্বৃত্ত সিয়োক্স দস্যুগণ চলন্ত ট্রেণ আক্রমণ করিয়াছিল। আমেরিকার সেই নির্জ্জন পথে তাহারা অনেক সময়েই এইরূপ করিত। তরবারি এবং বন্দুক লইয়া তাহারা ক্ষিপ্রগতিতে রেলগাড়ীর পা-দানের উপর লাফাইয়া উঠিত এবং ভিতরে প্রবেশ করিরা আরোহীদিগের যথাসর্ব্বস্ব লুণ্ঠন করিত।

 দস্যুদিগের মধ্যে একজন সর্ব্বপ্রথমে এঞ্জিনের উপর উঠিয়া ড্রাইভার এবং ফায়ারম্যানকে আহত করিল। তাহার ইচ্ছা ছিল যে, ট্রেন থামাইবে। কিন্তু কলের ব্যবহার না জানায় সে হঠাৎ বাষ্প নলের মুখ খুলিয়া ফেলিল। ট্রেণ তখন না থামিয়া আরো ভীষণ বেগে অগ্রসর হইতে লাগিল। তাহার