বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ—সিয়োক্স দস্যু
১৫৭

একখানি গাড়ীর নীচে নামিয়া গেল এবং অতি সুকৌশলে ঝুলিতে ঝুলিতে এক গাড়ী হইতে অন্য গাড়ী, তাহার পর আর এক গাড়ী এই রূপে ট্রেণের সম্মুখভাগে যাইয়া উপনীত হইল। লগেজ গাড়ী এবং এঞ্জিনের মধ্যস্থিত একটী লৌহদণ্ড এক হস্তে ধারণ করিয়া জিয়েন অপর হস্তে সংযোজনশৃঙ্খল মুক্ত করিয়া দিল। যে লৌহদণ্ড দিয়া এঞ্জিনের সহিত লগেজগাড়ী আবদ্ধ ছিল, তাহা তখন মুহূর্ত্তে ভাঙ্গিয়া গেল! শূন্য এঞ্জিন বিদ্যুদ্বেগে সম্মুখে ছুটিতে লাগিল—ট্রেণের গতি প্রতিমুহূর্ত্তেই কমিতে আরম্ভ হইল। দেখিতে দেখিতে ট্রেণখানি আসিয়া ফোর্টকিয়ার্ণি ষ্টেশনের অনতিদূরে একেবারে পামিয়া গেল। দস্যুগণ তখন পলায়ন করিয়াছিল।

 ট্রেন থামিলে যখন হতাহতের সংখ্যা করা হইল, তখন যাত্রীদিগের মধ্যে অনেককেই পাওয়া গেল না। ফরাসী জিয়েনের সন্ধানও কেহ দিতে পারিল না!