দ্বিতীয় পরিচ্ছেদ
ভীষণ চুরি
লিয়াস্ ফগ বেলা ঠিক সাড়ে এগারটার সময় গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন, তাহার পর ঠিক ৫৭৫ বার দক্ষিণ পদ এবং তৎপশ্চাৎ ৫৭৫ বার বামপদ ক্ষেপণ করিয়া সংস্কার-সমিতির মন্দিরে যাইয়া উপনীত হইলেন। ভোজন কক্ষে তাঁহার প্রাতরাশ্ সজ্জিত ছিল। মিঃ ফগ বিনা বাক্যব্যয়ে সেই চিরপরিচিত খানার টেবিলে বসিয়া আহার করিতে লাগিলেন।
১২টা ৪৭ মিনিটের সময় আহার শেষ করিয়া তিনি সমিতির বৈঠকখানায় আসিবামাত্রই ভৃত্য তাঁহার হস্তে এক খণ্ড “টাইমস্” পত্রিকা প্রদান করিল। ফিলিয়াস্ চিরাভ্যস্ত ক্ষিপ্রহস্তে উহা খুলিয়া ভাঁজ করিয়া লইলেন এবং পাতা কাটিয়া পাঠ করিতে লাগিলেন। “টাইমস” এবং তৎপরে “ষ্টাণ্ডার্ড” পত্রিকা পড়িতে পড়িতেই নৈশভোজনের পূর্ব্ব পর্য্যন্ত কাটিয়া গেল। ভোজন সমাপ্ত করিয়া ফিলিয়াস্ ফগ এক খণ্ড “মর্নিং ক্রেনিকেল” হস্তে সমিতির সেলুনকক্ষে প্রবেশ করিলেন।
অর্দ্ধ ঘণ্টা অতীত হইতে না হইতেই তাঁহার বন্ধু-বান্ধবে কক্ষটা পূর্ণ হইয়া উঠিল। ইঁহারা সকলেই অতিমাত্রায় তাসক্রীড়ারত ছিলেন। আন্দ্রু ষ্টুয়ার্ট, মহাজন জন সলিভান ও স্যামুয়েল ফলেণ্টিন্ মদ্য প্রস্তুতকারী টমাস্ ফ্ল্যানাগেন, ইংলণ্ডের প্রধান ব্যাঙ্কের অন্যতম