এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম পরিচ্ছেদ—কর্ত্তব্যপালন
১৬৫
সাক্ষাৎ হইয়াছিল। তাঁহারা দূর হইতে দেখিলেন, জিয়েন ও অপর দুইজন বন্দী বিপুল বিক্রমে দস্যুদিগের উপর নিপতিত হইয়াছে এবং জিয়েনের সুপরিচালিত অব্যর্থ সবল মুষ্ট্যাঘাতে তিনজন দস্যু আহত হইয়া ধরা-শয্যা গ্রহণ করিয়াছে! এমন সময় মিঃ ফগ সসৈন্যে তথায় উপস্থিত হইয়া বন্দীদিগকে উদ্ধার করিলেন।
জিয়েন ষ্টেশনে আসিয়াই মিঃ ফিক্সকে দেখিয়া জিজ্ঞাসা করিল, “ট্রেণ কোথায়?” তাহার ভরসা ছিল তাঁহাদিগকে এইরূপ বিপদের মধ্যে রাখিয়া ট্রেণ কখনই ছাড়া হইবে না।
মি: ফিক্স বিষণ্ণভাবে কহিলেন, “ট্রেণ নাই—চলে গেছে।”
মিঃ ফগ নিতান্ত শান্ত চিত্তে জিজ্ঞাসা করিলেন, “আবার কখন গাড়ী পাওয়া যাবে?”
“সন্ধ্যার পূর্ব্বে আর নয়।”
ফিলিয়াস্ ফগ উত্তর শুনিয়া কেবল কহিলেন, “তাই ত!”