বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নবম পরিচ্ছেদ

বোর্ভোঁ যাত্রা

রদিন ১২ই ডিসেম্বর। মিঃ ফগের তখন আর মোট নয় দিন তের ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট সময় ছিল। তিনি যদি “চায়না” জাহাজ ধরিতে পারিতেন, তাহা হইলে নিশ্চয়ই নির্দ্দিষ্ট সময় মধ্যে লণ্ডনে পৌঁছিয়া বাজী জয় করিতেন! জিয়েন এই সকল চিন্তা করিয়া নিজের মস্তকের কেশ টানিয়া ছিঁড়িতে লাগিল।

 মিঃ ফগ সঙ্গীদিগকে কহিলেন, “আমি যতক্ষণ না আসি, আপনারা এখানেই থাকবেন। ডাকা মাত্রই যা’তে রওনা হ’তে পারেন তার বন্দোবস্ত রাখবেন। যাবার কোনো উপায় হয় কি না আমি একবার দেখে আসি।”

 ফগ হাড্‌সন নদীর তীরে আসিয়া উপনীত হইলেন। দেখিলেন অনেক পোতই বন্দর ছাড়িবার বন্দোবস্ত করিতেছে, কিন্তু সেগুলি সমস্তই পালে চলে—কলে নহে। সুতরাং তাঁহার সুবিধা হইল না। এদিক্ ওদিক্ দেখিতে দেখিতে হেন্‌রিয়েটা নামক এক খানি অপেক্ষাকৃত ক্ষুদ্র অর্ণব পোত তাঁহার নয়নে পড়িল। জাহাজের নালামুখে তখন অনর্গল মসিবর্ণ