বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম পরিচ্ছেদ—বোর্ভোঁ যাত্রা
১৭৩

 “আপনারা ৪ জন আছেন, কেমন না?”

 “হাঁ।”

 কাপ্তান সাহেব মাথা চুলকাইতে লাগিলেন! এক সঙ্গে ২৮ সহস্র মুদ্রা, অথচ তার জন্য একটা পয়সাও ব্যয় নাই! কাপ্তান কহিলেন―

 “আমি ঠিক ন’টায় ছাড়ব। যদি সময় মত উপস্থিত হ’তে পারেন, জাহাজে স্থান হ’বে।”

 “আমরা ঠিক সময় মতই আস্‌ছি।”

 মিঃ ফগ সঙ্গীদিগকে লইয়া উপযুক্ত সময়েই জাহাজে আসিয়া উঠিলেন। জাহাজ বোর্ভোঁ অভিমুখে যাত্রা করিল।

 ফিক্স গোয়েন্দা ভাবিতে লাগিল, ‘এ কি! যাব ইংলণ্ডে, চলেছি চীনে! কোথায় বোর্ভোঁ, আর কোথায় লিভারপুল! এর রহস্য ত’ বুঝতে পারছিনে!’