বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশম পরিচ্ছেদ

বোমা ফাটিল না

ন্‌রিয়েটা জাহাজের নাবিকদিগের সহিত পোতাধ্যক্ষের বিশেষ সদ্ভাব ছিল না। মিঃ ফগ জাহাজে উঠিয়াই তাহা বুঝিতে পারিলেন। তাহাদিগের দুঃখে সহানুভূতি প্রদর্শন করিয়া এবং প্রচুর পরিমাণ অর্থ বিতরণ করিয়া ফগ দুই একদিন মধ্যেই নাবিকদিগকে বশ করিয়া ফেলিলেন।

 যেমন করিয়াই হউক জাহাজখানি যাহাতে লিভারপুল যায় তাহা করিতেই হইবে! মিঃ ফগ নাবিকদিগের সাহায্যে পোতাধ্যক্ষকে তাঁহার কক্ষমধ্যে বন্দী করিয়া রাখিলেন এবং নিজেই লিভারপুলের দিকে জাহাজ চালাইতে লাগলেন!

 তাঁহার কার্য্য দেখিয়া ফিক্স গোয়েন্দা হতজ্ঞান হইলেন। তিনি পরিতাপ করিতে লাগিলেন, ‘হায়, কেন এই দস্যুর সঙ্গে আসিলাম! ফিলিয়াস্ ফগ কখনো লিভারপুলে যাইতেছে না। ফগ নিশ্চয়ই একজন জল-দস্যু—আপনার গুপ্ত আড্ডায় যাইতেছে! সেখানে না জানি কত বিপদই ঘটিবে!”

 মিঃ ফগ যেরূপ ভাবে জাহাজ চালাইতে লাগিলেন, তাহাতে বোধ হইল তিনি নৌবিদ্যায় অতিমাত্র দক্ষ। জিয়েন অবাক্‌ হইয়া গেল! নাবিকগণ