বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রয়োদশ পরিচ্ছেদ—আমি এসেছি
১৯৫

 ত্রিশ সেকেণ্ড গেল! মিঃ ফগ আসিলেন না। চল্লিশ গেল―পঞ্চাশ গেল—তখনো মিঃ ফগ আসিলেন না! আর দশ সেকেণ্ড মাত্র। ফ্ল্যানাগেন পুনরায় গণিতে লাগিলেন—

 “এক—দুই-তিন——চার―” ও কি! বাহিরে অত কোলাহল হইতেছে কেন? মিলিত জনসঙ্ঘের বিপুল আনন্দোচ্ছাস―ও কিসের জন্য!

 মিঃ ফ্ল্যানাগেল পুনরায় গণিতে লাগিলেন।

 “পাঁচ—ছয়—সা—ত!”

 তাঁহার মুখের কথা মুখের মধ্যেই মিলাইল। কক্ষদ্বার অকস্মাৎ উন্মুক্ত হইয়া গেল। উত্তেজিত উন্মত্ত হর্ষোৎফুল্ল জনসঙ্ঘের অগ্রে অগ্রে মিঃ ফগ বিজয়গর্ব্বে কক্ষমধ্যে প্রবেশ করিয়া গম্ভীর স্বরে সহাস্যবদনে কহিলেন,

 “বন্ধুগণ! আমি এসেছি।”