বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ—যাত্রা
২১

সেই ব্যাগটি ধরিয়া বসিয়া থাকিতে থাকিতে একবার অকস্মাৎ করুণস্বরে চীৎকার করিয়া উঠিল। মিঃ ফগ জিজ্ঞাসা করিলেন, “কি হয়েছে?”

 “হায় হায়! তাড়াতাড়িতে ভুলে—”

 “কি?”

 “আমার কক্ষের গ্যাসের বাতিটা নিবিয়ে দিতে ভুলে এসেছি।”

 কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ না করিয়া ফগ কহিলেন, “তা’ বেশ। আমরা যতদিন না ফিরি, বাতিটা ততদিন জ্বলতেই থাকবে। খরচ কিন্তু তোমার!”