বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চতুর্থ পরিচ্ছেদ

ফিক্স গোয়েন্দা

লিয়াস্ ফগ যে দিন লণ্ডন পরিত্যাগ করেন, তিনি সেই দিনই বুঝিয়াছিলেন, বিলাতে একটা হৈ চৈ পড়িয়া যাইবে। এই অদ্ভূত বাজীর কথা যখন সংস্কার-সমিতির মন্দির হইতে জনসাধারণের মধ্যে প্রচারিত হইয়া পড়িল, তখন সমগ্র ইংলণ্ড ও আয়ারল্যাণ্ডে একটা তুমুল আন্দোলন উপস্থিত হইল।

 যে শুনিল, সে-ই নানা ভাবে নানা যুক্তি-তর্ক দিয়া এই দুঃসাহসিক পর্য্যটন-ব্যাপারের পরিণাম আলোচনা করিতে লাগিল। কেহ কেহ সিদ্ধান্ত করিল, ফিলিয়াস্ ফগ নিশ্চয়ই কৃতকার্য্য হইবেন। কিন্তু অধিকাংশ লোকই মনে মনে বুঝিল, এ অসম্ভব ব্যাপার কখনও সম্ভব হইবে না—ফিলিয়াসের পরাজয় সুনিশ্চিত। কেহ কেহ বলিল, “এটা একটা পাগলামী ভিন্ন আর কিছুই নহে।” “টাইমস্,” “ষ্টাণ্ডার্ড,” “মর্নিং ক্রনিকেল” প্রভৃতি সুবিখ্যাত ২০ খানি পত্র-পত্রিকা সমন্বরে কহিল, ‘কখনো হবে না―কখনো হবে না―ফিলিয়াসের পরাজয় অবশ্যম্ভাবী।” একমাত্র “ডেইলি টেলিগ্রাম” পত্র কতকাংশে ফিলিয়াসের পক্ষাবলম্বন করিল। সাধারণে কহিল ‘ফিলিয়াস্ ফগ একটা উন্মাদ মাত্র।” এমন একটা অসম্ভব ব্যাপারে