বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পঞ্চম পরিচ্ছেদ

অসম্ভব সংঘটন

দৃষ্ট সঙ্গে সঙ্গে থাকে। ফিলিয়াস্ ফগের অদৃষ্টও তাঁহার সঙ্গে সঙ্গে ছিল, ফিক্স গোয়েন্দার অদৃষ্টও তাঁহার সঙ্গ ছাড়া হয় নাই। ভবিষ্যতের গর্ভে কি নিহিত রহিয়াছে, তাহা কে বলিতে পারে?

 পি এণ্ড ও কোম্পানীর যতগুলি জাহাজ ছিল, তাহার মধ্যে মঙ্গোলিয়াই সর্ব্বাপেক্ষা অধিক দ্রুতগামী। আজ ২৯শে অক্টোবর—বুধবার। সুয়েজ বন্দরে মঙ্গোলিয়া জাহাজের আসিবার দিন। জাহাজের প্রতীক্ষায় জাহাজ-ঘাটে লোকারণ্য হইয়াছে। সকলের মুখেই এক কথা—“ওই আসিল, ওই আসিল।”

 জাহাজের জন্য অপেক্ষা করিতে করিতে শ্রান্ত হইয়া দুইটি ভদ্রলোক সেই জনতা ঠেলিয়া জেটীর ধারে পাদচারণ করিতেছিলেন। ইঁহাদের মধ্যে একজন সুয়েজের ইংরাজ কন্‌সাল। তাঁহার সঙ্গীটি অপেক্ষাকৃত খর্ব্বকায় ও শীর্ণ। তাঁহার নয়নদ্বয় তীক্ষ্ণবুদ্ধিব্যঞ্জক, উজ্জ্বল ও চঞ্চল। কিসের যেন একটা চিন্তা তাঁহাকে এতই অধীর করিয়াছিল যে, তিনি ক্ষণমাত্রও এক স্থানে স্থির থাকিতে পারিতেছিলেন না। ইনিই