এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম পরিচ্ছেদ
সংবাদ-সংগ্রহ
ক্স গোয়েন্দা অল্পকাল মধ্যেই জেটীর উপর জিয়েনের সহিত মিলিত হইলেন। জিয়েন তখন চতুর্দ্দিকের শোভা দেখিয়া তৃপ্ত হইতেছিল। তিনি জিজ্ঞাসা করিলেন—
“কি গো তোমাদের ছাড়পত্র ঠিক সহি করা হয়েছে ত।”
“আপনি যে! ধন্যবাদ। হাঁ, সবই ঠিক হয়েছে।”
“তুমি বুঝি চারিদিকের শোভা দেখে বেড়াচ্ছ?”
“হাঁ। আমরা যেমন তাড়াতাড়ি চলেছি, তাতে সবই যেন আমার কাছে স্বপ্ন বলে’ মনে হচ্ছে। এটাও ত সুয়েজ—কেমন নয়?”
“হাঁ সুয়েজ।”
“তা হ’লে আমরা মিসর দেশে এসেছি দেখছি।”
“নিশ্চয়ই।”
“মিসরে―তা হ’লে ত আমাদের আফ্রিকাতেই আসা হয়েছে।”
“হাঁ, আফ্রিকাতে ত বটেই।”
“তাই ত! আফ্রিকা! সত্য সত্যই কি আমরা এখন আফ্রিকায়? একবার ভাবুন দেখি ব্যাপারখানা কি? আমার ত ধারণাই ছিল না যে, আমরা কখনো প্যারিস নগরের বাহিরে যাব। সেখানেই বা কতটুকু সময়