বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম পরিচ্ছেদ—মঙ্গোলিয়া অর্ণবপোত
৪৭

সন্ধ্যাকালেই তথায় পৌছিয়াছিল। ফিলিয়াস্ ফগ মোটের উপর ১৫ ঘণ্টা সময় হাতে পাইলেন।

 ষ্টিমার পইণ্টে অবতরণ করিয়া ফিলিয়াস্ ফগ ছাড়পত্র স্বাক্ষর করাইয়া আনিলেন। গোয়েন্দা ফিক্স অলক্ষিতভাবে তাঁহার পশ্চাদনুসরণ করিতে ছাড়িল না।

 সন্ধ্যা ছয়টার সময় জাহাজের নোঙ্গর উঠিল। মঙ্গোলিয়া বিপুল ভারত মহাসাগরে ভাসিতে ভাসিতে বোম্বাই অভিমুখে যাত্রা করিল। তখনো বোম্বাই বন্দর ১৬৮ ঘণ্টার পথ ছিল।

 আকাশ নির্ম্মল ও উজ্জ্বল। ধীরে বায়ু বহিতেছিল। মঙ্গোলিয়ার কাপ্তান সুযোগ বুবিয়া পাল তুলিয়া দিলেন। কলে ও পালে জাহাজের বেগ বর্দ্ধিত হইয়া উঠিল। জাহাজের কম্পন থামিল। রমণীগণ পুনরায় বেশভূষা করিয়া নৃত্যগীতে মন দিলেন। মরালের মত জল কাটিরা মঙ্গোলিয়া অগ্রসর হইল।