নবম পরিচ্ছেদ
জিয়েনের দুর্দ্দশা
ঙ্গোলিয়া নির্দ্দিষ্ট তারিখের দুই দিন পূব্বেই বোম্বাই আসিয়া উপনীত হইল। সন্ধ্যা ৮টার সময় কলিকাতার ট্রেন ছাড়িবে। মিঃ ফগ হুইষ্ট খেলা শেষ করিয়া তীরে অবতরণ করিলেন। ভৃত্য সঙ্গেই ছিল। তাহাকে কতকগুলি আবশ্যক দ্রব্যাদি ক্রয় করিবার আদেশ দিয়া এবং সময়মত রেলষ্টেশনে উপস্থিত হইতে বলিয়া তিনি কন্সাল-আফিসে গমন করিলেন।
নগরের শোভা সন্দর্শন করিবার ইচ্ছা তাঁহার আদৌ ছিল না। বোম্বাইয়ের সুবৃহৎ পুস্তকাগার, সুরক্ষিত দুর্গ, সুবিস্তৃত জাহাজ-ঘাটা, সুবিশাল মস্জেদ, ভারতবর্ষের বাজার এ সমস্ত তাঁহার কৌতূহল উদ্দীপিত করিতে পারিল না। এমন কি এলিফেণ্টার গুহা পর্য্যন্ত ফিলিয়াস্ ফগকে আকর্ষণ করিতে অক্ষম হইল।
কন্সাল-আফিস পরিত্যাগ করিয়া তিনি স্টেশনে আসিয়া আহার করিলেন।
ফিক্স দারোগা অল্পক্ষণ পরেই জাহাজ হইতে অবতরণ করিয়া পুলিশ-আফিলে গেলেন এবং তথায় আত্ম পরিচয় দিয়া দস্যুর পশ্চাদ্ধাবনের কাহিনী বর্ণনা করিয়া জিজ্ঞাসা করিলেন, “লণ্ডন থেকে কোন পরোয়ানা এসেছে কি?” উত্তরে শুনিলেন, “না, আসে নাই।” পরোয়ানাখানা