ক্ষণ ট্রেণ দাঁড়াইলেই জিয়েন বিরক্ত হইতে লাগিল! সে অবশেষে ট্রেণের ড্রাইভারকে পর্য্যন্ত উদ্দেশে গালি দিতে আরম্ভ করিল এবং মনে মনে বলিতে লাগিল, আমার মনিবও যেমন—ড্রাইভারকে কিছু দিলেই ত সে আরও বেগে গাড়ী চালাইত!
২২শে তারিখ প্রভাত ৮ টার সময় ট্রেণ আসিয়া রোখাল হইতে ১৫ মাইল দূরে থামিয়া গেল। গার্ড সাহেব চীৎকার করিয়া কহিল নাম—নাম—গাড়ী থেকে নাম এখানে বদল হইবে।”
ফিলিয়াস্ ফগ এ কথার তাৎপর্য্য বুঝিতে না পারিয়া সার ফ্রান্সিসের মুখের দিকে চাহিলেন। জিয়েন মুহূর্ত্তমধ্যে অবতরণ করিয়া সংবাদ আনিল, ট্রেণ আর চলিবে না—পথ নাই।
সার ফান্সিস্ বলিলেন, “তুমি কি বল্ছো! ট্রেণ আর চল্বে না মানে কি?”
“আমি বল্ছি যে ট্রেণ আর এক হাতও যাবে না!” কথা শুনিয়াই ফিলিয়াস্ ফগ ও জেনেরল ক্রোমাটি অবতরণ করিলেন এবং সম্মুখেই গার্ডকে দেখিয়া জেনেরল সাহেব জিজ্ঞাসা করিলেন―
“আমরা কোথায় এসেছি?”
খোল্বি গ্রামে!”
“এখানে এতক্ষণ দাঁড়াবার কারণ কি?”
“ওদিকে এখনো রেলপথ প্রস্তুত হয় নাই।”
“প্রস্তুত হয় নাই! সে কি কথা?”
“এখান থেকে এলাহাবাদ ৫০ মাইল। এ ৫০ নাইল রেলপথ এখনো হয় নাই। এলাহাবাদ থেকে আবার ট্রেণ পাওয়া যাবে।”
“আমরা ত সংবাদপত্রে দেখেছি লাইন শেষ হয়ে গেছে।”
“তার আর আমি কি কর্ব বলুন। সংবাদপত্রের সেটা ভুল!”