বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

অনেকেই ইহা জানিত যে খোল্‌বি হইতেই গাড়ী বদল করিতে হয়। প্রত্যেকেই নিজের নিজের বন্দোবস্ত রাখিয়াছিল। কাহারও অশ্ব, কাহারও শিবিকা, কাহারও বা গো-শকট অপেক্ষা করিতেছিল। যাত্রীরা আপন আপন যান-বাহন লইয়া প্রস্থান করিল। মিঃ ফগ এবং সার ফ্রান্সিস্ কোন প্রকার যানই পাইলেন না! ফিলিয়াস্ ফগ কহিলেন, “যখন কোন যান নাই, তখন আর উপায় কি? আমি হেঁটেই যাব!”

 জিয়েন এই কথা শুনিয়া তাহার অকর্ম্মণ্য ঝক্‌ঝকে চটি জুতার দিকে চাহিয়া একটা অর্থপূর্ণ মুখভঙ্গী করিল।