বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রয়োদশ পরিচ্ছেদ—জিয়েনের দুঃসাহস
৭৫

আলোক ও অন্ধকারের মিলনকালই সেই নারীবলির উপযুক্ত সময় বলিয়া নির্দ্দিষ্ট হইয়াছিল। নিদ্রামগ্ন জনসঙ্ঘ জাগরিত হইয়া উঠিল। তাহাদিগের চীৎকারে ও গীতে এবং ঢাক-ঢোলের বিপুল নিনাদে বনভূমি আলোড়িত হইতে লাগিল।

 বলির সময় আসিরা উপনীত হইল!

 অকস্মাৎ মন্দির-দ্বার মুক্ত হইল। সেই মুক্ত দ্বার দিয়া মন্দির মধ্য হইতে তীব্র আলোকরাশি বাহির হইয়া চতুর্দ্দিকে বিচ্ছুরিত হইয়া পড়িল। দেখা গেল, দুই জন পুরোহিত দুই দিক্ হইতে ধরিয়া সেই মরণপথগানিনী রমণীকে মন্দিরের বাহিরে আনিল। বোধ হইল তখন যেন তাঁহার বুদ্ধি স্থির ছিল—মাদকের শক্তি অন্তর্হিত হইয়াছিল। রমণী তখনো পলায়নের জন্য চেষ্টা করিতেছিলেন। অহিফেনের ধূমে পুনরায় তাঁহার বুদ্ধিবৃত্তি শিথিল হইরা গেল—পুনরায় মোহ তাঁহাকে আচ্ছন্ন করিল। অদূরে সন্ন্যাসিগণ উন্মত্তের ন্যায় চাঁৎকার করিতেছিল। পুরোহিতেরা রাণী আউদাকে লইয়া চিতার দিকে অগ্রসর হইল। ঊষার অস্পষ্ট আলোকে ফিলিয়াস্ ফগ সেই লোমহর্ষণ দৃশ্য দেখিতে লাগিলেন।

 তখনো চিতার উপর সেই মৃত রাজার শব বর্ত্তমান ছিল। রাণী আউদা তাঁহার মৃত স্বামীর পার্শ্বে রক্ষিতা হইলেন। গন্ধ-তৈলনিষিক্ত কাষ্ঠরাশিমধ্যে তখন প্রজ্বলিত অগ্নি নিক্ষিপ্ত হইল। অবিলম্বে চতুর্দ্দিক্ ধূম-সমাচ্ছন্ন হইয়া উঠল! ঘোর রোলে বাদ্য বাজিতে লাগিল!

 মিঃ ফগ উন্মুক্ত ছুরিকাহস্তে সেই অগ্নিকুণ্ডের দিকে ধাবমান হইলেন। কিন্তু সার ফ্রান্সিস্ ও মাহুত বহু আয়াসে তাহাকে ধরিয়া ফেলিলেন। ফিলিয়াস্ ফগ মুহূর্ত্তমধ্যে তাঁহাদিগকে সরাইরা দিয়া যেই পুনরায় অগ্রসর