বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চতুর্দ্দশ পরিচ্ছেদ

বন্দী

জ ২৫শে অক্টোবর। ফিলিয়াস্ ফগ প্রভাতে কলিকাতায় আসিয়া পৌঁছিলেন। বেলা ১টার সময় হংকংএর জাহাজ ছাড়িবে, সুতরাং তখনো কয়েক ঘণ্টা সময় ছিল। তিনি রোজ নামচাটা বাহির করিয়া দেখিলেন, ২৫শে তারিখেই তাঁহার কলিকাতায় আসিবার কথা। আজ ২৩ দিন তিনি লণ্ডন পরিত্যাগ করিরাছেন। জাহাজ সত্বর আসায় তিনি যে দুই দিন সময় পাইয়াছিলেন, রাণী আউদার রক্ষাকার্য্যেই তাহা কাটিয়া গিয়াছিল। সময়ের হিসাব করিয়া ফগ বুঝিলেন, তাঁহাকে ১টার জাহাজেই হংকং যাত্রা করিতে হইবে।

 হাবড়া ষ্টেসনে ট্রেণ থামিতে না থামিতেই জিয়েন গাড়ী হইতে অবতরণ করিল। তাহার ইচ্ছা ছিল, পূর্ব্বাহ্ণেই হংকংগামী জাহাজে গিয়া তাহার প্রভু ও রাণী আউদার নির্মিত্ত সকল বন্দোবস্ত করিয়া রাখিবে।

 এমন সময় একজন ইংরাজ দারোগা আসিয়া জিজ্ঞাসা করিল, “আপনার নামই কি মিঃ ফিলিয়াস্‌ ফগ?”

 “হাঁ, আমারই নাম।”

 “এইটা বুঝি আপনার ফরাসী ভৃত্য?”

 “হাঁ।”

 “আপনারা কি অনুগ্রহ করে আমার সঙ্গে একটু আসবেন?”