বিষয়বস্তুতে চলুন

পাতা:‘পার্টিসন’-প্রহেলিকা - চন্দ্রনাথ বসু (১৯০৬).pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
‘পার্টিসন’-প্রহেলিকা।

of affairs? Do you suppose it would have been tolerated for all these years had you possessed a local Government at Dacca instead of in remote Calcutta and Darjeeling?’

 এসম্বন্ধে গবর্ণমেণ্টের নিকট আমাদের কয়েকটী জিজ্ঞাস্য আছে:—

 (ক) উড়িষ্যা কলিকাতা হইতে ময়মনসিংহের ন্যায় অধিক দূরে না হইলেও অধিক নিকটেও নয়, দূরেই বটে। তবে উড়িষ্যার শাসনের বন্দোবস্ত ময়মনসিংহের শাসনের বন্দোবস্ত অপেক্ষা এত ভাল হইল কেন? দূরস্থিত স্থানের শাসনের বন্দোবস্ত ভাল হইতে পারে না, ইহা কি শাসন কার্য্যের অব্যর্থ অব্যভিচারী নিয়ম বা সূত্র স্বরূপ গ্রহণ করা যাইতে পারে?

 (খ) মেদিনীপুর জেলা ময়মনসিংহ জেলা অপেক্ষা কলিকাতার অনেক নিকটে, কিন্তু পরিসরে ও লোকসংখ্যায় ময়মনসিংহ অপেক্ষা নিতান্ত ছোট নয়। ময়মনসিংহের পরিসর ৬৩৩২ বর্গ মাইল, মেদিনীপুরের পরিসর ৫১৪৫ বর্গমাইল; ময়মনসিংহের লোক সংখ্যা ৩৯১৫০৬৮, মেদেনীপুরের লোকসংখ্যা ২৭৮৯১১৪। অর্থাৎ, মেদিনীপুর পরিসরে ময়মনসিংহের পাঁচ ষষ্ঠাংশের তূল্য এবং লোক সংখ্যায় দুই তৃতীয়াংশেরও বেশী। অতএব পরিসরে এবং লোক সংখ্যায় ময়মনসিংহ উড়িষ্যার প্রায় সমান বলিয়া লর্ড কর্জ্জন যখন বলিতেছেন এবং তাঁহার কথার ভাবে যখন বুঝা যাইতেছে যে উড়িষ্যায় তিন জন কালেক্টর রাখিয়া ময়মনসিংহে এক জন মাত্র কালেক্টর রাখা অতিশয় অবিবেচনার কার্য্য হইয়াছে এবং উড়িষ্যার ন্যায় ময়মনসিংহেও তিনজন কালেক্টর রাখা উচিত, তখন তিনি নিজেই বোধ হয় স্বীকার করিতে আপত্তি করিবেন না যে মেদিনীপুরে অন্ততঃ দুই জন কালেক্টর থাকা উচিত ছিল, অর্থাৎ, ময়মনসিংহের ন্যায় মেদিনীপুরের শাসনকার্য্য সম্পন্ন করিবার বন্দোবস্ত করিতেও বিষম ক্রটী করা হইয়াছে।