বিষয়বস্তুতে চলুন

পাতা:‘পার্টিসন’-প্রহেলিকা - চন্দ্রনাথ বসু (১৯০৬).pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
‘পার্টিসন’-প্রহেলিকা।
১১

কিন্তু একথা স্বীকার করিলে তাঁহাকে অগত্যা ইহাও স্বীকার করিতে হয় যে রাজধানী হইতে কেবল দূর প্রদেশেই যে শাসনব্যবস্থার ত্রুটী হয় তাহা নহে, রাজধানীর নিকট প্রদেশেও ওরূপ ত্রুটী হইয়া থাকে, অর্থাৎ, শাসন ব্যবস্থার সহিত রাজধানী হইতে দূরত্ব-নিকটত্বের কার্য্যকারণ সম্বন্ধ নাই বা নাও থাকিতে পারে। তবে কি এমন কথা বলা যাইতে পারে না যে, রাজধানীর নিকটস্থ স্থানেও যখন শাসনকার্য্যের সুবন্দোবস্ত হয় না তখন দূরস্থিত স্থানের শাসনকার্য্যের সুবন্দোবস্তের অভাব দূরতার জন্য না হইয়া অন্য কারণেও হইতে পারে?

 (গ) এত দিন ময়মনসিংহ জেলার সুবন্দোবস্ত না হইবার কারণ কি? ময়মনসিংহ হইতে রাজধানীই যেন বহুদূরে, কিন্তু নিজ ময়মনসিংহে ত জজ মেজেষ্টর আছেন, ময়মনসিংহ এক জন কমিশনরের অধিকারভুক্তও বটে। ময়মনসিংহের শাসন ব্যবস্থা যদি এতই অসম্পুর্ণ ও অসন্তোষ জনক, তবে ঐ সকল কর্ম্মচারী ছোট লাটকে এত দিন তাহা জানান নাই কেন? তাঁহাদের না জানাইবার জন্য যদি সুবন্দোবস্ত না হইয়া থাকে তবে ময়মনসিংহের শাসনবন্দোবস্তের দোষ রাজধানী হইতে দূরতা বশতঃ ঘটিয়াছে না বলিয়া স্থানীয় কর্ম্মচারীদের অবহেলায় ঘটিয়াছে বলিলেই ঠিক কারণ নির্দেশ করা হয় না কি?

 (ঘ) ময়মনসিংহ জেলা ভাঙ্গিয়া দুইটা জেলা করিবার কথা আমরা অনেক দিন হইতে, অর্থাৎ, পার্টিসন প্রস্তাবের বহুপূর্ব্ব হইতে শুনিতেছি। তবে কেন এত দিন সে কাজ করা হয় নাই, সে কাজ করিবার বাধাই বা কি ছিল? ছোট লাটের দূরে থাকা সে কাজের বাধা বলিয়া কিছুতেই বিবেচনা করা যাইতে পারেনা। জেলা ভাগ করিতে হইলে ছোটলাটের কি নিজের তদন্ত করিতে হয় না নিজে গিয়া ভাগ করিয়া দিয়া আসিতে হয় যে রাজধানী হইতে দূরতার জন্য এত দিন ময়মনসিংহের বিভাগ হইয়া