বিষয়বস্তুতে চলুন

পাতা:‘পার্টিসন’-প্রহেলিকা - চন্দ্রনাথ বসু (১৯০৬).pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
‘পার্টিসন’-প্রহেলিকা।

উঠে নাই? ফলকথা, ঢাকা কালেজের কথাতে ও যেমন ময়মনসিংহ জেলার কথাতে ও তেমনই লর্ড কর্জ্জন লোকের চক্ষে কেবল ধূলা দিয়া জয়লাভ করিবার চেষ্টা করিয়াছিলেন। প্রজার সহিত যুদ্ধে এমন করিয়া জয় লাভের চেষ্টা ভারতের রাজরাজেশ্বরের প্রতিনিধির নিতান্ত অযোগ্য কার্য্য হয় নাই কি?

 (৩) গবর্ণমেণ্ট ঠিকই বলেন যে সুশাসনের জন্য শাসক এবং শাসিত, রাজা এবং প্রজার মধ্যে ঘনিষ্টতার যত প্রয়োজন আর কিছুরই প্রয়োজন তত অধিক নয়। গবর্ণমেণ্টের রিজলিউশনের দ্বাদশ দফায় এই মর্ম্মের কথাই আছে:—

 ‘The result is the creation of a new province founded upon that which is the secret of all good administration, namely, the close contact—in so far as this is possible in areas of great size—of the governors with the governed.’

 কিন্তু দুঃখের বিষয়, প্রজার সহিত ঘনিষ্টতা করিবার সুন্দর সুবিধা থাকা সত্ত্বেও রাজকর্ম্মচারীরা তাহাদের সহিত ঘনিষ্টতা করেন কৈ? ম্যাজিষ্ট্রেট সাহেবের এলাকা এত বড় নয় যে তিনি তথাকার বহুতর প্রজার কাছে গিয়া তাহাদের সহিত সর্ব্বদা দেখাসাক্ষাৎ সদালাপাদি করিতে পারেন না। কিন্তু তিনি তাহা করেন কি? তিনি সফরে বাহির হন বটে, কিন্তু কয় খানা গ্রামের ভিতরে বেড়ান; কয় জন ব্রাহ্মণ কায়স্থ, কয় জন কুম্ভকার কর্ম্মকার, কয় জন তন্তুবায়, কয় জন কৃষকের বাড়ীতে গিয়া তাহাদের দুঃখ কষ্টের কথা শুনেন, সুখ সচ্ছন্দের সংবাদাদি লয়েন? যে গ্রামে ইস্কুল আছে বা থানা আছে বা ভাটিখানা আছে বা পশুপক্ষী শিকারের সুবিধা আছে সেই গ্রাম ভিন্ন অন্য গ্রামে প্রায়ই তাঁহার পদার্পণ হয় না। গ্রামের বাহিরে তাঁহার তাঁবু পড়ে, সেখানে যাহারই যাইবার ইচ্ছা নেই যাইতে পায়