বিষয়বস্তুতে চলুন

পাতা:‘পার্টিসন’-প্রহেলিকা - চন্দ্রনাথ বসু (১৯০৬).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
‘পার্টিসন’-প্রহেলিকা।

বণিকের জয় জয়কার হইবে, ইংরাজ বণিকের ধনভাণ্ডার উথলিয়া উঠিবে। কিন্তু পূর্ব্ববঙ্গের হিন্দু মুসলমানের কি হইবে? কিছুই নয়, কেবল জন কতক চাষা ধান মারিয়া পাট বানাইয়া দু টাকার জায়গায় ন সিকে রোজগার করিবে। করিয়াও কিন্তু তাহা মদে মামলায় আর মিহিয়ানায় উড়াইয়া দিবে। জেটি, পণ্টুন, মাস্তুল, ক্রেণ, ওয়ারহৌস রহস্য আমরা অনেক দিন বুঝিয়াছি। বোম্বাই, করাচি, কলিকাতায় অনেক দিন আমরা সমৃদ্ধির ঐসকল নিদর্শন দেখিতেছি। কিন্তু ওগুলা গরীব ভারতবাসীর সমৃদ্ধির বা দুঃখদারিদ্র্য হ্রাসের নিদর্শন বলিয়া বুঝিতে পারি নাই। ওগুলা কেবল ইংরাজের সম্পদ বৃদ্ধির নিদর্শন, আমাদের কপালের দোষে ইহাই আমরা বুঝিয়াছি। অতএব পূর্ব্ববঙ্গের প্রধানতঃ এইরূপ সমৃদ্ধি সাধিবার জন্য বঙ্গের পার্টিসন হইল, একথা বলিলে গবর্ণমেণ্ট আমাদিগকে বিশেষ অপরাধী মনে করিতে পারিবেন কি?

উপসংহার।

 দেখা গেল, পার্টিসনের সমর্থনার্থ গবর্ণমেণ্ট যে লোকসংখ্যার কথা কহিয়াছেন তাহা অর্থশূন্য কথা, যে দূরতার কথা কহিয়াছেন তাহাও অর্থশূন্য কথা, প্রজার সহিত যে ঘনিষ্টতা স্থাপনের কথা তুলিয়াছেন তাহা ভূয়া কথা, আর যে সমৃদ্ধি বৃদ্ধির কথা বলিতেছেন তাহা সত্য বটে, কিন্তু আমাদের দুর্ভাগ্য বশতঃ সে আমাদের সমৃদ্ধি বৃদ্ধির কথা নয়, ইংরাজ বণিকের ও ইংরাজ গবর্ণমেণ্টের সমৃদ্ধি বৃদ্ধির কথা। অতএব পার্টিসনের বিরুদ্ধে আমরা যে সকল আপত্তি করিয়াছিলাম তাহা সম্পূর্ণ অসার ও অমূলক হইলেও লর্ড কর্জ্জন ও লর্ড কর্জ্জনের গবর্ণমেণ্টের যুক্তির আলোচনার পর পরিষ্কার বুঝাগেল যে গবর্ণমেণ্ট প্রজার হিতার্থ পার্টিসন করেন নাই, আপনার সিবিলিয়ানকুলের ও বণিকবর্গের হিতার্থ করিয়াছেন।