বিষয়বস্তুতে চলুন

পাতা:‘পার্টিসন’-প্রহেলিকা - চন্দ্রনাথ বসু (১৯০৬).pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬
‘পার্টিসন’-প্রহেলিকা।

ভাল হইবে না এবং নিকটের তদন্তটা নিকটের বলিয়া যে দুই মিনিটে হইয়া যাইবে, এবং ভালও হইবে তাহাও নহে। তাই বলি, গবর্ণমেণ্টের এই দূরত্বের কথাটা আমরা বুঝিতে পারি নাই। ইংরাজের শাসন যন্ত্র যদি সেই গজনিরাজ মামুদের শাসনযন্ত্রের অনুরূপ হইত তাহা হইলে বুঝিতে পারিতাম। মনে আছে ত, সেই দরিদ্র বৃদ্ধা গজনিরাজের কাছে গিয়া অত্যাচার কাহিনী কহিলে পর গজনিরাজকে বলিতে হইয়াছিল—আমি কি করিব, অত্যাচার যে বহুদূরে ঘটিয়াছে, মা? ইংরাজের রাজ্যে অত্যাচার রাজধানী হইতে সহস্র ক্রোশ দূরে ঘটিলেও ইংরাজ রাজাকে কি বলিতে হয়—কি করিব, অত্যাচার যে বহুদূরে ঘটিয়াছে?—না তিনি বলেন, ভয় নাই, অত্যাচার আমার চোখের উপর হইলে প্রতিকার যেমন সুনিশ্চিত, সহস্র ক্রোশ দূরে হইলেও প্রতিকার তেমনি সুনিশ্চিত? ইংরাজের শাসন প্রণালীতে প্রত্যেক জেলা যেন অনেকটা করিয়া autonomy সম্পন্ন বা অনন্যসাপেক্ষ। তাই জিজ্ঞাসা না করিয়া থাকিতে পারিলাম না, ইংরাজের শাসন যন্ত্রের গঠনের গুণে দূরত্ব নিকটত্বের প্রভেদ যখন নাই বলিলেই হয়, তখন এই পার্টিসন ব্যাপারে তিনি দূরত্ব-নিকটত্বের কথা কহিলেন কেন, অনুগ্রহ করিয়া বুঝাইয়া দিবেন কি? জানি, দূরত্ব-নিকটত্বের কথা কহিবার কারণ লর্ড কর্জ্জন একবার দুইটী উদাহরণ দিয়া বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন। ঢাকাবাসীদের ঘরের কাছে স্বতন্ত্র স্থানীয় গবর্ণমেণ্ট না থাকায় তাহাদের কত অনিষ্ট হইয়াছে তাহা তাহাদের হৃদয়ঙ্গম করাইবার অভিপ্রায়ে ঢাকার বক্তৃতায় ঢাকা কালেজ সম্বন্ধে তিনি এই কথা বলিয়াছিলেন:—

 ‘It cannot be doubted that if a new province were created there would be an immense development of local institutions, and that this would be a source of unqualified benefit to the people. Every one knows that,