এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
এখনো ঘোর ভাঙেনা তোর যে
মেলেনা তোর আঁখি!―
কাঁটার বনে ফুল ফুটেছে রে
জানিস্নে তুই তা কি!
ওরে অলস, জানিস্নে তুই তাকি!
জাগো এবার জাগো
বেলা কাটাস না গো!
কঠিন পথের শেষে
কোথায় অগম বিজন দেশে
ও সেই বন্ধু আমার একলা আছে গো —
দিস্নে তারে ফাঁকি!
চিরজীবন দিস্নে তারে ফাঁকি। জাগো &c
প্রখর রবির তাপে
নাহয় শুষ্ক গান কাঁপে,
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে
দিক্ চারিদিক্ ঢাকি
পিপাসাতে দিক্ চারিদিক্ ঢাকি।
মনের মাঝে গাহি
দেখ্রে আনন্দ কি নাহি!
পথে পায়ে পায়ে দুখের বাঁশরী
বাজ্বে তোরে ডাকি!
মধুরসুরে বাজ্বে তোরে ডাকি।