এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই।
ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখিনা আর ঘরের দাবি,
সবার আজি প্রসাদবানী চাই।
অনেকদিন ছিলাম প্রতিবেশী।
দিয়েছি যত নিয়েছি তার বেশি।
প্রভাত হয়ে এসেছে রাতি নিবিয়া গেল কোণের বাতি
পড়েছে ডাক চলেছি আজি তাই।