এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী।
তীরে বসে যায় যে বেলা মরিগো মরি।
ফুল ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে,
নিয়ে ঝরা ফুলের ডালা এখন কি করি!
ঐ জল উঠেছে ছলছলিয়ে ঢেউ উঠেছে দুলে।
ঐ মর্ম্মরিয়া ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস্!
ওরে সকল বাতাস সকল আকাশ
আজি ঐ পারের ঐ বাঁশির সুরে
উঠে শিহরি।