সুধা দিয়া সভা তুণ্ডেরাহু-দৈত্যের কাট মুণ্ডে
তুমি কর ব্যাধের আচার।
পঞ্চম বরষ কালেপূতনা বধিলে হেলে
নারী-বধের কি ভয় তোমার॥
শঙ্খাসুরের নারীপতিব্রতা সুন্দরী
তাহারে হরিলে ছল করি।
মারিয়া তাহার পতিমস্তকে রাখিলে সতী
সকল পার আপনি শ্রীহরি॥
তোমায় চিনে রাহু শনিপর্ব্বত কাট গুণমণি
সেই বটে তোমার * * *
যুক্তি করে যত নারীযদি না আইসে হরি
শনির করিব আরাধন॥
তাহারে বশ করিদুঃখ দিবেক হরি
তবে পূরে মনের বাসনা।
যে যার শরণ লয়তাহারে এমন হয়
অবিরত কান্দে ব্রজাঙ্গনা॥
সদা কান্দে ব্রজনারীযমুনায় পড়ে বারি
সবে ক্ষীণ প্রবল যমুনা।
তোমারে জান্যাছি দঢ়কাল-বরণ খল বড়
কত কব তব গুণকথা।
ভবানন্দ সেনে কয়বলিতে উচিত হয়
কহিবারে মনে পাই ব্যথা॥
উদ্ধবানন্দের রাধিকা-মঙ্গল।
মহেন্দ্রনাথ বিদ্যানিধির প্রবন্ধ হইতে উদ্ধৃত হইল (সন ১৩০৩ সালের পরিষৎপত্রিকা, ২২৫ পৃষ্ঠা)।
রাধিকার বেশ-বিন্যাস।