বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/উঠানের পথ

উইকিসংকলন থেকে

উঠানের পথ

লাগালাগি বাড়ির পরে বাড়ি
উঠানের পরে উঠানের পথে,
তুমি চইলা যাইতেছ সাদা সাদা
চান্দের জীবনের ছায়া ফুরাতে।
পথে পথে আমগাছ, গাবগাছ
জঙ্গলে বাঁশপাতা আলো তুলে রাখে,
চিকন নিরালা পথ ভাইঙ্গা যাইতে
ছায়া শরীর আবছা আবছা দেখে।
আন্ধারে লুকায়ে রেখেছ মুখ
বুকে এক ভয়ানক অসুখ।
দুই উঠানে বেড়া দিয়া দিতেই
আসমান আলাদা হইয়া গেছে,
পথের আনাগোনা বন্ধ কইরা
দূর দেশে মায়া চইলা গেছে।
পথ হইছে অনেক থরে থরে
নিজের বানাইয়া নিছ উঠানরে।
বিশ্বাস ও আস্থা ছাড়া প্রেম হবে না
সমর্পণ না জানলে প্রেমে উইঠ না।