পাপের শহরে/উত্তর আকাশ
অবয়ব
(পৃ. ৩৫)
উত্তর আকাশ
(খালেকদাদ চৌধুরী স্মরণে)
আমাদের পৃথিবীর উত্তরে
মাটিগন্ধা জীবনে চলতে চলতে
যে আকাশটা পাওয়া গেছে
তার প্রেরণায় আছে আলাদা জীবন
আমাদের আলাদা জীবন
আমাদের আলাদা প্রেম
আমাদের আলাদা মাটি
এবং এই সকল আলাদা
থেকে জাগা আরেকটি পৃথিবীতে
বেড়ে উঠে সম্ভাবনা সময়।
অমিত সময় সম্ভাবনা নিয়ে
জাগে মোক্তারপাড়ার বাতিঘর,
আমাদের খালেকদাদ চৌধুরী
আর অবিনাশ উত্তর আকাশ।