বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/কনফেশন

উইকিসংকলন থেকে

কনফেশন

চূড়ান্ত দুঃখবোধ ছিল না কোনো দিনই,
বরং দুঃখ ঘুচানোর চেষ্টায়
ঘোরের জীবন বয়ে যায়।
কবিতার মতো জীবন পেয়েছিলাম বলে
তোমাকে স্পর্শ করা হয়নি-
ভুলে যাই ঘর।
কবিতার মতো জীবন পেয়ে গেলে
প্রেমিক তার প্রেমিকার কথা ভুলে যায়,
প্রেমিকারা ভুলে যায় জীবন।