বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/গণতন্ত্রের গান

উইকিসংকলন থেকে

গণতন্ত্রের গান

বুড়ো লোকটির পিঠে মানবাধিকার
চলছে ভীষণ দিন প্রতিহিংসার,
ভেঙে যাওয়া সাঁকোটার আর্তনাদ শুনি
দেশে দেশে গণতন্ত্রের বাজে জয়ধ্বনি।
ভাসমান মানুষের ঢল নামে অবিরাম
ভূমিতে-পানিতে মানবতা হচ্ছে উদাম।
এইসব দেখি-শুনি সুখের স্বপ্ন বুনি,
চুলায় ভাত রেখে কাঁদেন মা-জননী।
অস্ত্রের তাণ্ডবে জাতিসংঘ গেছে পকেটে
যুদ্ধের বিভীষিকা ধাওয়া করছে নিকটে।
তবু স্বপ্ন দেখি, ভোরের গল্প শুনি-
গণমানুষের ভোর আসবেই জানি।