পাপের শহরে/চাঁদের বেলায়
অবয়ব
(পৃ. ৩৭)
চাঁদের বেলায়
চাঁদের বেলায় কেউ থাকে না
একলা আকাশ তারার দেশে,
মাতাল হয়ে আলিঙ্গনে
বিদ্ধ থাকে মেঘ বাতাসে।
আলোয় আলোয় ভরাট জগৎ
স্নিগ্ধ প্রেমের উসকানিতে,
চাঁদের বেলায় তুমিই ছিলে
আমার সাথে ব্যালকনিতে।
শাড়ির আঁচল সরিয়ে দিয়ে
দেখেছিলাম মহাজগৎ,
আলোর ভাঁজে তোমায় দিলাম
চাঁদের বেলায় স্নিগ্ধ শপথ।