বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/দাম্পত্য

উইকিসংকলন থেকে

দাম্পত্য

স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী
একেকজনের ছায়া;
হাত দেখালে হাত উঠে, পা দেখালে পা
জড়িয়ে থাকে মায়া।
সংসারে বাঁচতে থাকেন পরস্পরের ছায়া
জীবন চলে দুঃখ বোধে, জড়িয়ে থাকে মায়া।