বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/না পাওয়ার বেদনা

উইকিসংকলন থেকে

না পাওয়ার বেদনা

জীবন দিয়ে যাকে কিনতে চেয়েছিলাম,
কে জানত, বিপন্ন বেদনার সময়টা কাটিয়ে দিতে
সুনসান নীরবতা হয়ে উঠবে তার জাতীয় সংগীত?
জলের নরম শরীর ছুঁয়ে ভেসে ওঠা ঝিঁঝি প্রতিধ্বনি,
বিকেলের সোনালি আভায় জমে থাকা দুঃখ,
সন্ধ্যার বাতাসে কুপি আলোর নাচানাচি ঝিম,
সময়ের শিহরণ পেতে মাটিগন্ধা জীবন কি পাব?
মনে হয়েছিল একদিন
তোমাকে পাব জাদুকরী পাতার শাঁইশাঁই প্রেমে।
নগর নয়, সহসা কিনে নেব দুঃখজয়ের গান
বদলে দেব গতিপথ কালের নির্লিপ্ত ফিসফিস।
আমার এইসব আয়োজন ছিল গোপন বাসনা
তোমার জন্য লুকিয়ে রেখেছি না পাওয়ার বেদনা।