বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/পুরোনো ডায়েরি থেকে-১

উইকিসংকলন থেকে

পুরোনো ডায়েরি থেকে-১

পানপাত্র হাতে অদূরে দাঁড়িয়ে আছ
তুমি আগুনের চক্রব্যূহে
তোমার সৌন্দর্যের কাছে নতজানু হয়ে
তৃষ্ণায় মরে যাচ্ছি দেখো।
আমি তো আগুনে ঝলসে যাওয়া পাখি
তুমি সে আগুন অনন্ত সুন্দর।

(২০০৩)