বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/শামীম খানের জন্য শোক

উইকিসংকলন থেকে

শামীম খানের জন্য শোক

(উৎসর্গ: সহকর্মী শামীম খানের অকালপ্রয়াণে)


শামীমের হাসিমাখা মুখ
আমাদের ছেড়ে গেছে
পার করে জীবনের অতীত
আর আমাদের বন্ধুত্ব।
আমরা কী জানতাম
জীবনের সকল আকাঙ্ক্ষার
পেছনে দাঁড়িয়ে থাকে
অমোঘ এক পরিণতি?
শামীমের আকাঙ্ক্ষা ছিল মর্যাদার।
তার লড়াই ছিল চিরায়ত।
আমরা শোকাহত তোমার বিচ্ছেদে,
হয়তো এ এক অনন্ত বিচ্ছেদ।

কাল থেকে কালে মৃত্যু
এক অবিনাশী মিছিল জেনে
সব প্রাণ পার করে সমাবেত
পৃথিবীর দুরন্ত সময়।

আমরাও এই মিছিলে
শরিক এক-একজন করে।