পাপের শহরে/সিকিউরিটি
অবয়ব
(পৃ. ২২)
সিকিউরিটি
একদিন কবিকে ধরে এনে তাঁকে
স্পেশাল সিকিউরিটি দিতে বলা হলো-
বাহিনীর লোকজন প্রস্তুতি নিয়ে
বারুদের মাহাত্ম্য প্রচারে নেমে গেলেন।
পুরো এরিয়ায় স্তরে স্তরে সাজানো বাগান
নিরাপত্তাবলয়ে মানুষ আতষ্কশূন্যতা;
মানুষের বাগানে সারি সারি আতঙ্ক-
হাততালি সময়ের দিকে তাকিয়ে থাকে,
বেশি বেশি আতঙ্কের নাম সিকিউরিটি।